পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ৯০’হাজার টাকা মুল্যের ৪’শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুলাল (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বানেশ্বরের নামাজগ্রাম এলাকায় তার নিজ বাসায় তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক দুলাল উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার সমেজ আলীর ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তীতে পুঠিয়া থানার এসআই মোজাম্মেলসহ তার সংঙ্গীয় ফোর্স বানেশ্বরের নামাজগ্রাম এলাকায় আটক দুলালের বাসায় তল্লাসি চালায় এসময় দুলালের কাছে থাকা ৯০’হাজার টাকা মুল্যের ৪‘শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে তাকে আটক করে।
বৃহস্পতিবার তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।
স/অ










