নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। কিন্তু কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে ঢাকার থেকে বাড়ানো হয়েছে। তাই আমাদের কিছু করার নেই।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস সহকারী সিমুল সিল্কসিটিনিউকে এ তথ্য জানায়। তিনি বলেন, ঢাকা থেকে এর ফি নিদ্ধারণ করে দেয়া হয়েছে। এ ফি কার্যকর করা হয়েছে গত ২০ তারিখ থেকে। ছোট খাম ১৫ টাকা ছিলো সেটা ১০ টাকা বাড়িয়ে ২৫ টাকা, হলুদ পলি ৬০ টাকা ছিলো ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। এবং এফোর ৩০ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়।
সাইফুল ইসলামের এক গ্রাহক সিল্কসিটিনিউকে জানায়, কয়েক দিনে আগে হলুদ পলি ছিলো ৬০ টাকা ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। তারা আমাদের কিছুই জানায়নি। তার পরে এ ভাবে দাম বাড়িয়ে দিয়েছে। তাদরে বলতে গেল তারা বলে ঢাকা থেকে নাকি দাম বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে সাইফুল ইসলামকে বলা হলা হয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে আগে ফি বাড়ানোর নোর্টিশ দেওয়ালে লাগানো হয়েছে। এ কথার জবাবে তিনি বলেন, তারা হয়তো বা কয়েক দিন আগে লাগিয়েছে। গ্রহকদের কথার চাপে।
স/আ










