নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
করোনা প্রতিরোধে স্বপ্ন দেখে দুই শতাধিক মানুষকে পায়েস খাওয়াতে গিয়ে পুলিশের ধরা খেয়েছেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কুঁইচাটোলা গ্রামে। ওই গ্রামের সেতুর ছেলে জাইগির ও সাজ্জাদের ছেলে মহিবুল এবং এস্তাব কবিরাজকে পুলিশ আটক করে করে। পরে গুজব ছড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা জরিমানাও করা হয়।

তারা পুলিশকে জানান, দুই শতাধিক মানুষকে পায়েস খাওয়ালে দেশ করোনামুক্ত হবে-এটি স্বপ্নে দেখেন। এরপর শুক্রবার তারা সেই আয়োজন করে। দুপুরে দুই শতাধিক মানুষের জন্য পায়েস রান্না শুরু করেন এবং স্থানীয়দের ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করে খেতে দেন।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম ঘটনাস্থলে ছুটে যান। এসময় বিষয়টি শুনে গুজব রটনোর দায়ে মহিবুল ও এস্তাব কবিরাজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, রান্না করে পায়েস নষ্ট না করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে।
স/আর









