সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় দেড় শতাধিক বিক্ষোভকারী হত্যা

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাইজেরিয়ায় দেড় শতাধিক বিক্ষোভকারী হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাইজেরিয়ার সরকারি বাহিনী দেড় শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 
দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিয়াফ্রার স্বাধীনতার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে। অ্যামনেস্টির দাবি, গত বছরের আগস্ট থেকে সরকারি বাহিনী এসব বিক্ষোভকারীদের হত্যা করেছে। খবর বিবিসির।

 
তবে নাইজেরিয়ার পুলিশ অ্যামনেস্টির এ দাবি প্রত্যাখ্যান করেছে। আর সেনাবাহিনী বলেছে, সংস্থাটি সেনাবাহিনী ভূমিকা প্রশ্নবিদ্ধ করার জন্য এই অপপ্রচারে লিপ্ত।

 
অ্যামনেস্টি প্রতিবেদন তৈরির জন্য ভুক্তভোগী অন্তত ২০০ ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। প্রতিবেদনের সঙ্গে দলিল হিসেবে তারা ১০০টি ছবি ও ৮৭টি ঘটনা সংশ্লিষ্ট ভিডিও প্রকাশ করেছে।

 
প্রতিবেদনে চলতি বছরের মে মাসে বিয়াফ্রা দিবসে বহু মানুষ জড়ো হলে সেখানে ‘বিচারবহির্ভূতভাবে’ একদিনে ৬০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করেছে অ্যামনেস্টি।

 
অ্যামনেস্টির নাইজেরিয়ার অন্তবর্থীকালীন পরিচালক ম্যাকমিড কামারা বলেন, ‘বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করতে সরকারি বাহিনী গুলি করে এসব মানুষকে হত্যা করেছে। তবে আমরা ভীত প্রকৃত সংখ্যা এরও অনেক বেশি।’