সদ্য প্রকাশিত
মতামত

১০ টাকার চাল নিয়েও চলছে প্রতারণা, মধ্যবিত্তরা যাবে কোথায়?।। রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
১০ টাকার চাল নিয়েও চলছে প্রতারণা, মধ্যবিত্তরা যাবে কোথায়?।।  রফিকুল ইসলাম

১০ টাকা কেজির চাল অল্প টাকায় কিনতে পারবেন সাহায্যের জন্য হাত না পাতা মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা। কিন্তু এই দশ টাকার চাল নিয়ে শুরু হয়েছে নতুন প্রতারণা। ১০ টাকা কেজির চাল কিনে ফ্রী বিতরণ করা হচ্ছে কিছু সংখ্যক গরীবদের মাঝে। এই ধরনের কিছু সংবাদ আজকে কয়েকটি জাতীয় অনলাইন মাধ্যম এবং সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়।

গরিবদের মাঝে ফ্রি চাল বিতরণ করতে হলে ১০ টাকার বাইরে বাজার থেকে কিনে বিতরণ করলে তারা উপকৃত হবেন। যারা বাদ পড়বেন, তারা ১০ টাকার চালটা বাজার থেকে কিনতে পারবেন। কিন্তু নিজের ক্রেডিট নিতে কিছু এমপি ও আওয়ামী লীগ নেতা এই ১০ টাকা কেজির চাল কিনে এলাকার কিছু সংখ্যক গরিবদের মাছে বিতরণ করছেন।

এটি একটি ভয়ানক প্রতারণা জাতির জন্য। বিতরণ করতে হলে গোটা এলাকার বিপদগ্রস্থ মানুষের মাঝেই ফ্রি বিতরণ করতে হবে। এটা একটি বড় প্রতারণা বলে মনে করি। এক শ্রেণির মানুষের হক মারার কোনো অধিকার আপনাদের নাই।

যারা মধ্যবিত্ত তারা কি হাত পেতে ফ্রি চাল আনতে পারবেন? বরং এই চালটা বাজারে দোকানে মধ্যবিত্তদের কাছে বিক্রি করলে তারা গর্ব করে হয়তো বলবেন, ‘বাজার থেকে কিনে আনলাম। শেখ হাসিনার ১০ টাকার চাল পেলাম।’ কিন্তু এখন হয়তো বলছে, ‘ এই দুর্যোগে ১০ টাকার চাল কোথায়?

করোনা ভাইরাস আতঙ্কে ঘরবন্দি মধ্যবিত্ত পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থা এখন চরম টানাপড়েন চলছে। এই অবস্থায় চার লালকেল্লা শহর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সে দিক বিবেচনা করেই বাজারে ১০ টাকা কেজি চাল বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এই চাল যদি মধ্যবিত্তদের হাতছাড়া হয় তাহলে তারা যাবে কোথায়?

আমার মতামত হলো, ফ্রি বিতরণ করতে হলে গোটা এলাকার বিপদগ্রস্থ মানুষের মাঝেই ফ্রি বিতরণ করতে হবে। আর সেটি করতে পারলে বন্ধ করতে হবে এ ভয়ঙ্কর প্রতারণা। আর এটি বন্ধ না হলে যারা হাততে পাততে পারবেন না, তাদের জন্য আরো কঠিন হবে এ লড়াইটা। সরকারের উদ্দেশ্যও সফল হবে না।

এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, ১০ টাকা কেজির চাল এমনিতেই মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা খোলা বাজার থেকে চাহিদামতো পাচ্ছেন না বলে অভিযোগ আছে। কাজেই বাজারেও নিশ্চিত করতে হবে বিক্রির বিষয়টি। যেনো উপকারভোগীদের হাতে পৌঁছাতে পারে সঠিকভাবে।

লেখক: সাংবাদিক