নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে নগর পুলিশের মূখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৬ জন, ডিবিপুলিশ ১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৪ গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া থানাপুলিশ আকুল আবেদীন আকুু(৩৬) কে ১০০ গ্রাম গাজা, রাজপাড়া থানাপুলিশ কুড়ান(৩২) কে ২ গ্রাম হেরোইন, ও হাসিবুল বেনজীর(২২) কে ৪ গ্রাম হেরোইনসহ, মতিহার থানা পুলিশ জাহাঙ্গীর(৩৮) কে ৫ বোতল ফেন্সিডিলসহ ও নুরুন্নবী মারুফ (২৩) ১০০ গ্রাম হেরোইনসহ , শাহমখদুম থানা পুলিশ মোহন আলী(২৩)কে ১০০ গ্রাম গাজাসহ ও ডিবিপুলিশ (১) শাহআলম(৪৫)কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেওয়া হয়েছে এবংবিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স/অ










