সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

কবে কাটবে করোনার মেঘ? জানাচ্ছে বাঙালির বিশেষ সংখ্যাতত্ব

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
কবে কাটবে করোনার মেঘ? জানাচ্ছে বাঙালির বিশেষ সংখ্যাতত্ব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনা আতঙ্ক সঙ্গে লকডাউন। জোড়া ফলায় ত্রস্ত বিশ্ববাসী। কবে বিশ্বের আকাশ থেকে কাটবে করোনার কালো মেঘ ? জ্যোতির্বিদরা ইতিমধ্যেই নানা তত্ব দিয়েছেন। এবার সঙ্খ্যাতত্ব দিয়ে করোনা কবে সরতে পারে সেই সম্ভাবনার কথা জানালেন প্রীতম দাস। কোন প্রীতম? যে সহজেই খেলা থেকে রাজনীতির ভবিষ্যৎ বলে চমকে দিয়েছিল অনেককেই। তার জন্য বিপদেও পরতে হয়েছে তাঁকে কিন্তু অঙ্ক কষে ভবিষ্যৎ বলে দেওয়ার কাজ বন্ধ করেনি সে।

‘আসাম্পশন ল’, ‘ভেরিফিকেশন ল’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন ল’ এই তিনটে সূত্রের মাধ্যমে সাধারণত প্রেডিকশন করে থাকেন প্রীতম। এই নিয়মগুলি প্রিতমের নিজস্ব উদ্ভূত ও এর নাম সে নিজেই রেখেছে। এছাড়াও এই ব্যাপারে সে নিউমেরলজি কিছুটা সাহায্য নিয়েছে বলে জানিয়েছে। করোনা নিয়ে কি বলছে প্রীতমের সংখ্যাতত্ব?

প্রীতম জানিয়েছেন , ‘এপ্রিল মাসের মধ্যবর্তী সময় থেকে জুন মাসের মধ্যে আকস্মিক কোন সুখবর আসতে পারে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এটাকে রোখার জন্য অন্তত ঠেকনা দেওয়ার জন্য কোনও দেশের কাছে বা কারও কাছে যা হোক কিছু একটা ফর্মুলেশন থাকলেও থাকতে পারে। এমনটা সংকেত আমি পাচ্ছি আমার অঙ্ক থেকে।।

তবে প্রীতম এটাও বলছেন, ‘যেহেতু এটা একটা প্রেডিকশন একটা প্রগ্নোসিস মেথড তাই এটার ব্যাপারে জোর দিয়ে আমি কিছু বলব না। দ্বিতীয় কথা প্রেডিকশন শুধুমাত্র একটা সম্ভাবনাকে সূচিত করে। এটা কোনও ইউনিভার্সাল ট্রুথ নয়। আমি কথাটা এই কারণেই বললাম , কারণ অতীতে অকারনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।’

২০১৮ ফুটবল বিশ্বকাপে প্রথম জনসমক্ষে এসে প্রেডিকসন করছিল এই তরুন। স্পেনের ম্যাচ ড্র হবে আগেই বলেই দিয়েছিল সে। হয়েওছিল তাই। এর আগে ভারত পাক চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান জিতবে বলে বিপদে পড়ে গিয়েছিল। আবার এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের হার হবে প্রেডিকশন মিলিয়ে দিয়ে ওপার বাংলার ক্রিকেট ভক্তদের রোষে পড়েছিল। তবে সে স্পষ্ট জানিয়েছে এটাকে কেরিয়ার হিসাবে নেওয়ার ইচ্ছা নেই। বায়োটেকলজির ছাত্রের ইচ্ছা গবেষণার।

সূত্র: কলকাতা 24