সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

টেনেসিতে স্কুল বাস উল্টে নিহত ৬

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
টেনেসিতে স্কুল বাস উল্টে নিহত ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চট্টনুগা এলাকায় স্কুল বাস উল্টে ছয়জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

 

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

 

নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আর একজনকে হাসপাতালে নেওয়‍ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় কমপক্ষে আরও ১২জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলা নিউজ