সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মিটফোর্ড থেকে ২ ট্রাক ওষুধ জব্দ

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মিটফোর্ড থেকে ২ ট্রাক ওষুধ জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সবচেয়ে বড় ওষুধের বাজার পুরনো ঢাকার মিটফোর্ডে অভিযান চালিয়ে প্রায় দুই ট্রাক ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ওষুধগুলো অনিবন্ধিত, নকল ও ভেজাল। পৃথক চারটি গোডাউন ও একটি বাসা থেকে এসব ওষুধ জব্দ করা হয়। এসময় মাসুদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আরও কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও দণ্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

ফিরোজ আহমেদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র‌্যাব-১ এর একটি দল ও ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের যৌথ একটি দল মিটফোর্ড এলাকায় অভিযান চালায়। এসময় চারটি গোডাউন ভর্তি নকল ও নিম্নমানের ভেজাল ওষুধ পাওয়া যায়। এছাড়া, একটি  বাড়িতে রাখা প্রচুর অনিবন্ধিত ওষুধও পাওয়া যায়। এসব ওষুধ  জব্দ করা হয়েছে।’

র‌্যাব কর্মকর্তারা জানান, রাত পৌনে এগারটা পর্যন্ত অভিযান চলছিল। মাসুদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া, অন্য আরও কয়েকজনকে আটকের পর দোষ স্বীকার করায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও দণ্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন