নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোগাগাড়ীতে ৫২০ গ্রাম হোরোইন আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোদাগাড়ীর খেঁয়া ঘাট নামক এলাকায় টহল চালিয়ে এসব আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী খেঁয়া ঘাট নামক এলাকায় টহল চালায়। এ সময় ৫২০ গ্রাম হেরোইন আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪০হাজার টাকা।
টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।
স/শ










