সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহীতে জামায়াত শিবির কর্মীসহ মোট আটক ৪৩, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে জামায়াত শিবির কর্মীসহ মোট আটক ৪৩, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে জামাতায় শিবির কর্মীসহ মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। গতকাল রোববার থেকে আজ সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 
সোমবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বোয়ালিয়া মডেল থানায় ১৩ জন, রাজপাড়া থানায় ১১ জন, মতিহার থানায় ১৩ জন, শাহমখদুম থানায় ৫ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে। এদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদক ব্যবসায়ী, ২ জন জামায়াত নেতা ও শিবির কর্মীসহ অন্যান্য অপরাধে ১৪ আটক করা হয়েছে।

এদের মধ্যে, রবিউল ইসলাম(৩৩)কে ১ গ্রাম হেরোইনসহ, উজ্জল(২০)কে ১৩ পিচ ইয়াবাসহ নাসিরুদ্দিন(৪৫)কে ৩.৫০ গ্রাম হেরোইনসহ, হাবিল(২৫)কে ৫ বোতল ফেন্সিডিলসহ, শাহিন(৩৫)কে ৫ লিটার তাড়িসহ, আলী আসগর(৩৫)কে ৩০০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে।

এছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ মোঃ জিল্লুর রহমান(৬০) নামক জামায়াত নেতাকে এবং মতিহার থানা পুলিশ মোঃ কামরুজ্জামান(২৩) নামক শিবির কর্মীকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।
স/শ