বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নারী ও শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অষ্টোলিয়া সরকারের অর্থায়নে সমতা নারী কল্যান সংস্থার পরিচালনায় গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।

সমতা নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেলিম আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মফিদুল ইসলাম, প্রতিবন্ধী কর্মকর্তা আহাদ আলী, অফিসার ইনচার্জ তদন্ত হীরেনদ্রনাথ প্রামানিক, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিযুল আযম, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম রফিক, স্ব-উন্নয়নের প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, এ্যাপেক্স বড়ির সদস্য কাজলি বেগম প্রমুখ।
কর্মশালায় আইন ও বিচার প্রক্রিয়া, গ্রাম আদালত, প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে সহজেই আইনী সেবা, মামলা বিষয়ে সার্বিক সহযোগিতায় মুক্ত আলোচনা করা হয়।
স/শ










