নিজস্ব প্রতিবেদক:
ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন এই শ্লোগানকে সামনে রেখে-যানবাহনের হেড লাইটের উপরের অংশ কালো করণ ও ট্রাফিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিপিএম পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, সকলকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ কোন পরিবহন চালাতে পারবে না। জনগন ট্রাফিক আইন মানলে দূর্ঘটনা কম হবে। আপনাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তাহলেই দুর্ঘটনা কমানো সম্ভব। আর আপনারা ফুটপাতে গাড়ি রাখবেন না। যানজট কমাতে ট্রাফিক পুলিশকে সাহায্য করুন।
তিনি আরো বলেন, যানবাহনে ও ট্রাফিক পুলিশের দেয়া সংকেত মেনে চলুন মনে রাখবেন ট্রাফিক আইন সবার জন্য প্রযোজ্য। অন্যমনস্ক হয়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাঁটবেন না। রাস্তা পারাপারের সময় দেখে শুনে পার হোন।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স/আ










