সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহী গ্রেফতার ৪৩, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী গ্রেফতার ৪৩, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ২১ জন ওয়ারেন্টের আসামিসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠনো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, মো. রনিকে (২০) ১০০ গ্রাম গাজা, রানেস কুমার ডনকে (৩৫) মো. জায়েদ আলীকে (৩৩) মো. সোহেল রানা জীবনকে (২৪) মো. কামরুজ্জামান সেন্টুকে (৪৫)। নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ৬ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করা হয়।

 

এদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জন মাদক ব্যবসায়ী অন্যান্য অপরাধে ১৭ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/শ