আলাউদ্দিন, লালপুর প্রতিনিধি:
বাল্য বিয়ে বর্তমান সমাজে একটি বড় সমস্য। আর এ সমস্যার কারনে নাটোরের লালপুর উপজেলার জেএসসি ও জেডিসির ৮৫ জন ছাত্রী শুধু মাত্র বাল্য বিবাহের কারনে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেনি।

এছাড়া বিয়ের পরেও প্রায় ৩০ জন ছাত্রী উক্ত পরীক্ষায় অংশ নিয়েছে, যাদের লেখাপড়া পরীক্ষার পরে বন্ধ হয়ে যাবে।
উপজেলার ৪টি জেএসসি ও একটি জেডিসি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৫শত ১১ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ৪ হাজার ৯১ জন এবং জেডিসি পরীক্ষার্থী সংখ্যা ৪শত ২০ জন। মোট অনুুপস্থিতির সংখ্যা ১৩৯ জন, যার মধ্যে ছাত্র ৫৪ জন এবং ছাত্রী ৮৫ জন । অর্থাৎ অনুউপস্থিতির শতকরা ৩৮ দশমিক ৮৫ ভাগ ছাত্র এবং ৬১ দশমিক ১৫ ভাগ ছার্ত্রী। ছাত্রী অনুউপস্থিতি শতভাগই বিবাহিত।
অপর দিকে মাদ্রাসায় অনুউপস্থিতির হার সবচেয়ে বেশি। এ কেন্দ্রে মোট অনুউপস্থিত শিক্ষার্থী ৬০ জন, যার মধ্যে ছাত্র ৩২ জন এবং ছাত্রী ২৮ জন। মাদ্রাসার মোট শিক্ষার্থীর ১৪ দশমিক ২৯ ভাগ অনুউপস্থিত, এবং অনুউপস্থিত শিক্ষার্থীর ৪৭ ভাগ ছাত্রী।
অনুসন্ধানী তথ্যে জানা যায়, ছাত্র অনুউপস্থিতির অন্যতম কারন হলো শিশুশ্রম ও পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতা। অপর দিকে ছাত্রী অনুউপস্থিতির অন্যতম প্রধান কারন হলো বাল্য বিবাহ।
সব কেন্দ্র ঘুরে দেখা যায়, উপস্থিত ছাত্রীর মধ্যে কমপক্ষে ৩০ জন বিবাহিত ছাত্রী রয়েছে। যাদের লেখাপড়া এ পরীক্ষার পরেই বন্ধ হয়ে যাবে।
বাল্য বিয়ে রোধের ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, বাল্য বিয়ে রোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সে মোতাবেক জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা, সমাবেশ, সেমিনারসহ বিভিন্ন ভাবে প্রচারনা চালানো হচ্ছে। এছাড়া ইতিমেধ্যেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনেক বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
স/অ










