সিল্কসিটিনিউজ ডেস্কঃ
শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠন করেছে সরকারি-বেসরকারি ১১ বাণিজ্যিক ব্যাংক। এগুলো হলো- রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালী, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক; শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এসআইবিএল, ঢাকা, মার্কেন্টাইল ও ব্যাংক এশিয়া।
রোববার বিকেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)- এর নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে এ তথ্য জানানো হয়। এর আগে শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দিয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারের আওতায় এ তহবিল গঠন করেছে ব্যাংকগুলো।










