সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭২

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭২

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ইংরেজী বিষয়ে প্রথম দিনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৭২ জন শিক্ষার্থী। রোববার ৯টি কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী, কেজি স্কুল ও ব্র্যাক স্কুলের মোট ১০৩টি বিদ্যালয়ের তিন হাজার ৭০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ইংরেজী বিষয়ে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৭২ জন শিক্ষার্থী।

 
৯টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অনুষ্ঠিত হয়। প্রাথমিক সমাপনীতে তিন হাজার ৪৬৭ জনের মধ্যে অনুপস্থিত ৫৫ জন। ইবতেদায়ীতে ২৩৩ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৭ জন।  ২০ নভেম্বর থেকে পরীক্ষা শরু হয়েছে। শেষ হবে আগামী ২৭ নভেম্বর। প্রতিদিন সলাল ১১টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত পরীক্ষা চলছে।

 
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ৯টি কেন্দ্রের মাধ্যমে সুষ্ট সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলা বিষয়ে পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।
স/শ