বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় ২৫ বোতল ফেন্সিডিলসহ ওয়ারেন্টভূক্ত ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার খারিজা গ্রামের আমিরুল মোল্লার ছেলে সেলিম মোল্লাকে ২৫ বোতল ফেন্সিডিলসহ বাঘা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়।
এছাড়া শনিবার রাতে সিআর মামলার আসামী উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের মাজদার রহমানের ছেলে মুঞ্জুরুল হক এবং ঢাকা আশুলিয়া থানার দায়েরকৃত জিআর মামলায় পাকুড়িয়া গ্রামের মৃত আজদার মন্ডলের ছেলে হাসান ওরফে হান্নানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ
বাঘায় ফেন্সিডিলসহ ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেপ্তার










