সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় জাতীয় পার্টির সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় জাতীয় পার্টির সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রস্তুতি সভায় সাবেক সফল রাষ্টপতি হোসাইন মোহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা জলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বরুন, প্রচার সম্পাদক আবদুল হাদি।

 

বাঘা পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওহাবুল আলম ওহাব, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য আবদুল মান্নান, ছানা উল্লাহ, আবদুর রশিদ, আবদুল মান্নান (গড়গড়ি) প্রমুখ।

 

প্রস্তুতি সভায় সাবেক রাষ্টপতি হোসাইন মোহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করা হয়েছে।
স/শ