লাইফ স্টাইল

সহকর্মীদের সহযোগিতা পাবেন বৃষ, চিকিৎসকের পরামর্শ নিন সিংহ

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ১ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন রুবি ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি প্রাণবন্ত ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। পরিশ্রমী ও উদ্যোগী, সৃজনশীলতা ও উদ্ভাবনীক্ষমতা আছে। নতুন চ্যালেঞ্জ গ্রহণে সদা প্রস্তুত। সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সমালোচনার ক্ষমতা দ্বারা অন্যদের প্রভাবিত করতে পারবেন। আবার ব্যঙ্গ-বিদ্রূপেও আপনি দক্ষ। উচ্চাভিলাষী হওয়ার বলিষ্ঠ ও বেপরোয়া পদক্ষেপ নিতেও দ্বিধা করেন না। অবহেলা কিছুতেই সহ্য করতে পারেন না। শক্তিকে সংহত করতে শিখতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সুফল পেতে পারেন। আত্মমর্যাদা সম্পর্কে সচেতন থাকুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। মন ভালো থাকবে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সাংগঠনিক ও পেশাগত কাজে সুফল পাওয়ার সম্ভাবনা আছে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

বৃশ্চিক  (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভাগ্যোন্নতির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বৈবাহিক আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ঠান্ডা এবং খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কোনো কাজে সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

সূত্র: এনটিভি