সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার রাতে তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর দক্ষতা ও জনপ্রিয়তা এসব যাচাই-বাছাই শেষে দলটির প্রতীক নৌকা আইভীর হাতে তুলে দেওয়া হয়।

 

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য  ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি নারায়ণগঞ্জের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করলে তা নিয়ে মনোনয়ন বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে। পরে মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. আইভীকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে মনস্থির করলে, বৈঠকে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

বর্তমান মেয়র আইভী নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: কালের কণ্ঠ