সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

তানোরে পল্লী বিদ্যুতের আগুনে পাকা ধান পুড়ে ছাই

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
তানোরে পল্লী বিদ্যুতের আগুনে পাকা ধান পুড়ে ছাই

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের লাইনের তারে আগুন ধরে ৫ বিঘা্ জমির পাকা ধান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি শুক্রবার দুপুরে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের দেউল গ্রামের জমির মাঠে ঘটে।

 

ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানরা ঘটনা স্থলে গেলে উত্তেজিত এলাকাবাসি লাইনম্যানদের সঙ্গে মারমুখি আচারণ করেন।

 
প্রত্যক্ষদর্শী মাসুদ, দিলবর, তাপস বলেন, দেউল গ্রামের জমির মাঠের মধ্যে (উপর) দিয়ে পল্লী বিদ্যুতের লাইনের টানা আছে। সেই লাইনে তারে আগুন লেগে আগুনের ফুলকি (দলা) জমিতে কেটে রাখা পাকা ধানে উপর পড়ে আগুন ধরে যায়। বাতাসে মুহুতের মধ্যে প্রায় ৫বিঘা জমির পাকা ধান পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি আমরা তালন্দ ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানায়। চেয়ারম্যান ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ঘটনা স্থলে আসেন। ইতি পূর্বেও ওই লাইনে তারে এক ব্যক্তি মারাও গেছেন।

 
তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, খবর পেয়ে আমি তৎক্ষনাত আমি ফায়ার সার্ভিসের ফোন করি। যাদের জমির ধান পুড়ে গেছে তারা হলেন, বয়ান মন্ডলের ১বিঘা, কাউসার আলীর পুনে ১ বিঘা, বিশ্বনাথের ১বিঘা, জাকিরের ১০কাঠাসহ আরো অনেকের জমিসব মিলে প্রায় ৫বিঘা জমির কেটে রাখা পাকা ধান পুড়ে গেছে। প্রায় লক্ষ্যাধিকেরও বেশি টাকা ক্ষতি হয়েছে।

 

পল্লী বিদ্যুৎ তানোর জোনের ইনচার্জ সামসুজ্জোহা আনসারী বলেন, পল্লী বিদ্যুৎ লাইনে আগুন লাগার কথা অস্বীকার করে বলেন, জমিতে কেটে রাখা পুড়ে গেছে এটা সত্য । তবে অন্য কোন সমস্যা হতে পারে।

স/অ