সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

‘খেলে জিতুন, ফাউল করবেন না’ : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘খেলে জিতুন, ফাউল করবেন না’ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির সমালোচনা করে বলেছেন, ‘সাহস থাকে তো হাজার হাজার জনগণ সঙ্গে নিয়ে রাস্তায় নামেন। পুলিশ এমনি পালিয়ে যাবে। আন্দোলন করলে বীরের মতো করুণ। তা না করে রাস্তায় অগ্নিসংযোগ করবেন, মানুষ মারবেন আর পুলিশ বসে আঙ্গুল চুষবে? আপনারা ক্ষমতায় যেতে চান, অবশ্যই যাবেন। ২০১৯ সালে আবার নির্বাচন আসতেছে। আপনারা খেলেন, খেলে জিতুন, আমরা এটাই চাই। কিন্তু ফাউল করবেন না।’

 

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাকসুর সাবেক ভিপি নূরুল ইসলাম ঠান্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্।

 
ক্যাপ্টেন মনসুর আলীর এই পুত্র বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘এরা আইনের শাসনের কথা কীভাবে বলে? যারা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু ও জাতীয় নেতাদের হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলো। হত্যাকারীদের বাঁচিয়ে রেখেছিলো।’

 
সভায় মোহাম্মদ নাসিম জাতীয় চার নেতার সম্পর্কে বলেন, ‘জাতীয় চারনেতা বঙ্গবন্ধুর সঙ্গে এক পরিবারের মতো ছিলেন। তারা একে অপরের বন্ধুর মতো ছিলো। তাদের মধ্যে কখোনও সামান্যতম বিরোধ হয়নি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এই চার নেতা। তারা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সময় বঙ্গবন্ধুৃর ছায়ার মতো ছিলেন। তাদের মধ্যে যে বোঝাপড়া ছিল তা কল্পনা করা যায় না।’

 
সভায় এএইচএম খায়রুজ্জামন বলেন, ‘যারা এ দেশে শাসনের নামে শোষণ চালিয়েছে তারা ১৯৭১ সালের পরাজয় মেনে নিতে পারেনি। তাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা যেদিন স্বাধীন হয়েছিল সেদিন থেকেই চক্রান্ত শুরু হয়। ১৯৭৫ সালের সেই চক্রান্তেরই পরিণতি দেন বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে।’

 
সভা শেষে শহীদ অধ্যাপক শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অপর্ণ করেন। এছাড়া ১৮ ফেব্রুয়ারি (শিক্ষক শাসুজ্জোহার মৃত্যু দিবস) শিক্ষক দিবস হিসেবে আমলে নেওয়ার জন্য কেবিনেট মিটিং-এ প্রস্তাব করবেন বলেও আশ্বাস দেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

স/অ