গোদাগাড়ী প্রতিনিধি:
গোদাগাড়ী উপজেলা দেওপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের উপর নির্মম হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেওপাড়া ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কাবাজ উদ্দীনের সভাপতিত্বে শুক্রবার সকালে রাজাবাড়ী হাট মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মহাসড়কের উপর দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সন্ত্রাসী জামায়াত-শিবির-বিএনপির এজেন্ট আজাদ, মিশ্রী ও এদের সহযোগীরা মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নেয় হত্যার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু আসামিদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, রাজশাহী জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদুল হক মাষ্টার, রাজশাহী জেলা ওয়াকার্সর পার্টি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, যুবলীগ নেতা রাজেসসহ বিভিন্ন স্তরের মানুষ।
স/আর










