সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

যশোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজন নিহত

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
যশোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজন নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোর শহরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
শহরের খোলাডাঙ্গা সারগুদাম এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে গোলাগুলি হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন।
নিহত হাফিজুর রহমান মরা (৩৫) শহরের ষষ্ঠিতলাপাড়ার শফি মিয়ার ছেলে।
ওসি ইলিয়াস বলছেন, রাত দেড়টার দিকে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে পুলিশ খবর পায়। পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
“সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করেন।’
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ। তার মাথার বাম পাশে একটি গুলি লেগেছে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
ওসি বলেন, হাফিজুর রহমান মরা শহরের ষষ্ঠিতলাপাড়ার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস।

সূত্র: কালের কন্ঠ