সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

‘ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু’ বইটি সাড়া জাগালো

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২০১ মিনিট পড়া
‘ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু’ বইটি সাড়া জাগালো

প্রেস বিজ্ঞপ্তি

দেশব্যাপী সাড়া জাগালো ‘ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু’ বইটি। ‘ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু’ বইটি একটি গবেষণামূলক বই। এ ধরনের গবেষণামূলক বই বাংলাদেশে প্রথম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই ছিলেন একজন কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। বঙ্গবন্ধুর পরিবার মানেই ক্রীড়া প্রেমিক পরিবার। বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর পরিবারের রয়েছে বিপুল অবদান।

বইটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, মুক্তিযুদ্ধকালীন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বঙ্গবন্ধুর গৃহিত কার্যক্রমের শত শত দুর্লভ চিত্রসহ হাজার হাজার তথ্য রয়েছে।

৩৫২ পৃষ্ঠার ‘ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু’ বইটিতে ৪৪ টি বিষয়ে বঙ্গবন্ধু, তাঁর পরিবার -পরিজন ও বঙ্গবন্ধুর জীবিতকালীন যেসব ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক,ক্রীড়া সংস্থাসমূহ ও গণমাধ্যম ক্রীড়াক্ষেত্রে যে অসামান্য অবদান রেখে গেছেন তা বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘ দশ বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বইটি রচনা করেছেন ক্রীড়া সংগঠক ও লেখক রাজশাহীর কৃতি সন্তান শেখ মনিরুল ইসলাম আলমগীর। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান‘পাঞ্জেরী পাবলিকেশন লিমিটেড’।

বইটি বইমেলাসহ দেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এই বইটি একটি অনন্য দলিল।

স/অ