সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

করোনা ভাইরাস মারতে চীন গেছেন রাখি সাওয়ান্ত!

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০২০২ মিনিট পড়া
করোনা ভাইরাস মারতে চীন গেছেন রাখি সাওয়ান্ত!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস মারতে নাসার অস্ত্র নিয়ে চীনে গেছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। বিমানে বসে ধারণ করা একটি ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করে রাখি জানান, তিনি চীনে পৌঁছেছেন মরণঘাতী করোনা ভাইরাসকে খতম করতে। সমস্ত করোনা ভাইরাস বধ করে তবেই তিনি দেশে ফিরবেন।

খয়েরি-সোনালির মিশেলে চুল, মাথায় বাঘছাল প্রিন্টের টুপি, কমলা কুর্তি – এরকম বিচিত্র পোশাকেই রাখিকে দেখা গেল ভিডিওতে। তার দাবি, চীনগামী বিমানে বসেই ভিডিওটি শ্যুট করেছেন তিনি। তিনি এও বলেন, তার সঙ্গে অনেক সৈন্য রয়েছে, তাদের সঙ্গে মিলে তিনি করোনা ভাইরাসের মোকাবিলা করবেন। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদীজি আমি চীন যাচ্ছি করোনা ভাইরাস শেষ করতে, আমাদের জন্য প্রার্থনা করুন।’

প্রধানমন্ত্রীসহ সাধারণ জনগণকেও তার মিশনের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন রাখি। তার আজব দাবি, তিনি ‘নাসা’ থেকে বিশেষ ‘দাওয়াই’ নিয়ে এসেছেন, তা দিয়েই খতম করবেন করোনা ভাইরাসদের।

ভিডিওর শেষে দেখা যায়, একটি চলন্ত সিড়ির সামনে দাঁড়িয়ে আছেন রাখি। তিনি জানান, চীন পৌঁছে গেছেন। চীনাদের মতোই সেজেছেন তিনি। এবার তিনি করোনা ভাইরাস মারতে নামবেন। এরপর ভাইরাস মারার আসল অস্ত্র তিনি প্রকাশ করলেন। সেটা হলো একটা মজার মন্ত্র ‘চিনি মিনি চাউ চাউ, ভাইরাস কো খাও খাও।’