সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পকে হুমকি দিয়ে পদত্যাগ

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ট্রাম্পকে হুমকি দিয়ে পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিজের ফেসবুকে হুমকিমূলক মন্তব্য করে আমেরিকার সান ডিয়েগোর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মট হ্যারিগান পদত্যাগ করেছেন।

গেলো ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাতে অনলাইনে মন্তব্য করার কথা স্বীকার করার পর প্রতিষ্ঠানটি হ্যারিগানের পদত্যাগপত্র গ্রহণ করে।

ওই প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, এসব মন্তব্যের বিষয় আমাদের অবহিত করা হয়েছে। বিষয়টি আমরা দ্রুত সিক্রেট সার্ভিসকে জানিয়েছি এবং এ ব্যাপারে যেকোনো ধরনের তদন্ত কাজে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবো।

হ্যারিগান ফেসবুক পাতায় লেখেন- তিনি একটি স্নাইপার রাইফেল কিনবেন এবং হোয়াইট হাউজে ট্রাম্প যে স্যুটেই থাকেন না কেন তাকে খুঁজে বের করবেন।

পরে অবশ্য টুইটার বার্তায় তিনি তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চান। টুইটে তিনি লেখেন, কেবলমাত্র রসিকতা করেই এ ধরনের মন্তব্য করেছেন তিনি। এ ক্ষেত্রে ট্রাম্পের ক্ষতি করার কোনো ইচ্ছাই তার নেই।

সূত্র : আরটিভি