সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় চাঁদা না দেয়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে মারপিট

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় চাঁদা না দেয়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে মারপিট

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চাঁদা না পেয়ে এক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজ ক্রীড়া শিক্ষককে মারপিট করে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বৃহ্পস্পতিবার দুপুরে হামলাকারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

 

আহত এই ক্রীড়া শিক্ষক ফজলুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চারঘাটের রাওথা কলেজের ক্রীড়া শিক্ষক।
জানা যায়, গত সোমবার হরিরামপুর বাজার মসজিদে মাগরিবের নামাজ শেষে বাজারের মোকারম মাষ্টারের ওষুধের দোকানে বসে ছিল। এ সময় একই উপজেলা হেলালপুর গ্রামের আছেদ মোল্লার ছেলে কালাম মোল্লা, সামাদ মোল্লা, নজরুল ইসলামের ছেলে রুবেল, আলাইপুর গ্রামের মহসিনের ছেলে আব্দুল বারি, ভানুকর গ্রামের আবদুল আজিজের ছেলে কাজিম, রশিদের ছেলে আনিছুর, চারঘাট উপজেলার রাওথা গ্রামের ওহাবের ছেলে ফজলু, আনোয়ারুল হক, আব্দুল মালেক ও রাজশাহীর রাজপাড়া থানার ভেড়িপাড়া মহল্লার রবি হোসেনমহ অজ্ঞাতনামা আরো ৭ থেকে ৮ জনের একটি দল লাঠি ও লোহার রড নিয়ে ওই ওষুধের দোকানে গিয়ে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্কিকার করলে তারা এলোপাথাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে পাশে রিরামপুর হাইস্কুল মাঠে নিয়ে গিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা কেড়ে নেয়।

 

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিপক্ষ কালাম মোল্লা।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/অ