লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর ভাঙ্গাপাড়া ওয়ারেসের বাড়ি প্রাঙ্গনে ৬৪ বাড়িতে বিদ্যুৎতায়নের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকেলে বিদ্যুৎতায়নের উদ্ধোধন করা হয়।
৩নং চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শ্রী. নিতাই কুমার সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম মোর্তজা, নর্থবেঙ্গল সুগার মিলের সি.বি.এ সভাপতি আব্দুর রউফ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।
এ সময় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার জানান, ০ দশমিক ৯৯৫ কি.মি. লাইন নির্মাণে মোট ব্যায় হয়েছে ৩২ লক্ষ টাকা।
স/অ










