সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাবিতে পতাকা মিছিল

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাবিতে পতাকা মিছিল

রাবি প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পতাকা মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য। আমরা তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তির ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় দেখেছি। তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সুন্দরবনকেও ধ্বংস করুক, এটা আমরা চাই না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজকে রামপালবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাশের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক রূপশ বিন সালাম, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

 

স/আ