সিল্কসিটিনিউজ ডেস্ক:
জ্যান্ত ইঁদুর খাওয়ার কথা ভাবলেই অনেকের গা শিউরে উঠবে। অথচ সম্প্রতি জ্যান্ত ইঁদুর খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি এমন সময় সামনে এসেছে যখন চীনে করোনা ভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাদুড় ও সাপের মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে।
চলতি বছরের ১৫ জানুয়ারি ফেসবুকে আপলোড করা হয়েছে ওই ভিডিওটি। তাতে দেখা যায়, থালা ভর্তি জ্যান্ত ইঁদুর নিয়ে বসে আছেন এক ব্যক্তি। তার পর কাঠি দিয়ে তুলে নিয়ে সেগুলো চিবিয়ে খাচ্ছেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, একটি ইঁদুর খাওয়ার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজাদার খাবার খাওয়ার অনুভূতি ব্যক্ত করে আরেকটি ধরছেন ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা কবে সেই ভিডিওটি ধারণ করা হয়েছে, তা জানা যায়নি।










