সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দিল্লিতে ভূকম্পন অনুভূত

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দিল্লিতে ভূকম্পন অনুভূত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা ও পাশের গুরগাঁও এবং গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে এ ভূমিকম্পে দিল্লি, গুরগাঁও ও গাজিয়াবাদের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

 

এরপর দিল্লি ও হরিয়ানা রাজ্যের সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানার সীমান্ত এলাকা।

 

তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

সূত্র: বাংলা নিউজ