সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

‘মেয়ে পটাতে কখনো রাজশাহী কলেজ কখনো সিটি কলেজ’

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
‘মেয়ে পটাতে কখনো রাজশাহী কলেজ কখনো সিটি কলেজ’

শাহিনুল ইসলাম আশিক:
‘সম্পা আমাকে মাঝে মধ্যে বলতো বিপ্লবের কথা। আমি বলতাম বেলঘোড়িয়ার ছেলেরা ভালো না। মা তুই ওদের সঙ্গে মেলামেশা করিস না। তোর বাবা বেলঘোড়িয়ার ছেলের সঙ্গে বিয়ে দিবে না। তার পরেও সে কথা বলে। বিপ্লব মেয়ে পটানোর জন্য বলতো সে কখনো রাজশাহী কলেজ পড়ি আবার কখনো বলতো রাজশাহী সিটি কলেজে পড়ি। সে কখনো বলতো না তার ঠিক লেখাপড়ার কথা।’

 
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মারিয়া আক্তার সম্পার (১২) মা শরিফা বেগম সিল্কসিটি নিউজকে এসব কথা বলেন।

শরিফা বেগম বলেন, ‘অনেক দিন মানা করেছি, তার পরে সে বিপ্লবের সঙ্গে কথা বলতো। ছেলেটা ইদানিং তাকে আর পাত্তা দিতো না। আমাকে সম্পা বলে মা বিপ্লব আর আমার সঙ্গে কথা বলে না। ফোন দিলেও রিসিভ করে না। কয়েক দিন আগে বিপ্লব ফোন দিয়ে আমাকে বলে আপনি তো আমার খালা হচ্ছেন। তখন সম্পা বলে আপনার আমি কিসের খালা। তখন বিপ্লব বলে আমার এক আত্মীয়ের আপনার খালাদের এলাকায় বিয়ে হয়েছে সেই দিক দিয়ে খালা।’

তিনি আরো বলেন, ‘প্রায় ৫ থেকে ৬ মাস আগে একদিন বিকেল বিপ্লব আমাদের বাড়িতে আসে। আবার ছেলেটা আবার বিপ্লবের স্কুলে পড়ে। সে ছোট ছেলের ড্রইং বই নিতে। তার না কি কি প্রয়োজন ছিলো। এসে নিয়ে চলে যায়। গত কয়েক দিন আগে বিপ্লব রাস্তায় আমার মেয়েকে বলেছে, কি ম্যাডাম কেমন আছেন। আপনার কপালের টিপ-টাতো ভালো লাগছেনা। মেয়ে শুনে চলে এসে আমাকে বলেছে। আর  ছোট ভাই পড়তে না বসলে তাকে ধমক দিতো যে বিপ্লবের পড়া হয় নি কেনো তোর। কখন পড়া তৈরী করবি বলে ছেলেকে বকা দিতো।’

15058681_1833005193655251_1424928307_n-copy

সম্পার মা শরিফা আরো বলেন, আমার মেয়ে আমাকে সব কথা বলতো। বিল্পব আমার মেয়েকে বলে সে নাকি রাজশাহী কলেজে পড়ে। এরপর একদিন আমার মেয়ে আমাকে বলে বিপ্লব সিটি কলেজে পড়ে।  আমার নিষেধ করা সত্ত্বেও সে ছেলের সাথে কথা বলত। আমি কি এমন করলাম যে আমাকে না বলে এতো বড় কাজ করে ফেলল। আমি ভাবলাম দুজনে মিলে ঘরে পড়তে বসেছে। খাতা নিয়ে নাড়াচাড়া করছে। আমাকে ভূলিয়ে ভালিয়ে বাইরে রেখে ঘরের মধ্যে এই কাজ করলো।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সাড়ে সন্ধ্যা ৫টার দিকে মতিহার থানার শাহাপুর পশ্চিপাড়া এলাকায় ৭ম শ্রেণির দুই স্কুলছাত্রী নিজ ঘরের তিরের সঙ্গে ওড়নার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারা হলো, শাহাপুর পশ্চিপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে তামিমা খাতুন বন্যা (১৩) এবং একই এলাকার মো. মুক্তার আলী মেয়ে মারিয়া আক্তার সম্পা (১২)।

তারা উভয়েই কাটাখালীর বেলঘড়িয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। তারা সেই সুবাদে দুইজন বান্ধবী। মঙ্গলবার বিকেলের দিকে তারা প্রাইভেট পড়ে সম্পার বাড়িতে আসে। কোন এক সময় তারা একই ঘরের তিরের সঙ্গে ওড়নার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তাদের আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

স/শ