তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার আইড়া গ্রামে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপের সাপ্লাই পানি উপর নির্ভর এ গ্রামে গত ১০ দিনের বেশি সময় ধরে গভীর নলকূপ শুধু মিটার নষ্টের অজুহাতে বন্ধ রয়েছে। ফলে কারণেই আইড়া গ্রামে প্রায় ৫২ পরিবার খাওয়ার পানির ব্যাপক সংকটে পড়েছে।
এসব পরিবারের লোকজন এক কিলোমিটার পার্শ্বের গ্রাম থেকে অল্প পরিসরে পানি এনে জীবন যাপন করছেন। অনেকেই পুকুরের পানি ফুটিয়ে রান্নাসহ অন্যান্য কাজকর্ম করছেন।
স্থানীয়দের অভিযোগ, নতুন মিটারের টাকা এলাকাবাসির কাছে থেকে নেয়ার জন্য গভীর নলকূপ অপরেটর স্থানীয় আ’লীগের নেতা দেবান্দ চন্দ্র বর্মন ইচ্ছাকৃত ভাবে ঠিক করছে না। পানির অভাবে গ্রামের ৫২ পরিবারের প্রায় চার থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষ ভাল ভাবে গোসল,খাওয়া সারতে পারছে না। গ্রামের নারীরা পার্শ্বের গ্রাম থেকে অল্পকিছু পানি এনে খাচ্ছে। অনেকে পুকুরের পানি ব্যবহার করছে।
তবে অভিযোগ অস্বীকার করে নলকূপ অপরেটর দেবান্দ চন্দ্র জানান, মিটার পুড়ে যাওয়া পর পরই বিএমডিএ অবহিত করা হয়েছে। এটি বিএমডির ব্যাপার বলে জানান তিনি।

বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, আইড়া গ্রামের গভীর নলকূপের নতুন মিটার পল্লী বিদুৎ অফিস কে লাগানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পল্লী বিদুৎ তানোর জোনের সহকারী প্রকৌশলী নজরুল ইসালাম জানান, বিএমডিএ কাজ থেকে মিটার লাগানোর অনুমতি পাওয়া গেছে। যে কোন সময় গভীর নলকুপে মিটার স্থাপন করা হবে।
স/শ










