সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ আইএসমুক্ত করার দাবি ইরাকের

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ আইএসমুক্ত করার দাবি ইরাকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকি বাহিনীর অভিযানে পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মুক্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

 

মঙ্গলবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান সংবাদ সম্মেলনে জানান, মার্কিন মদদে গত চার সপ্তাহের ইরাকি, কুর্দি ও শিয়া মিলিশিয়াদের অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে আইএস। তিনি বলেন, ‘পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ আইএস-এর দখল থেকে মুক্ত হয়েছে।’

 

ইরাকের দ্বিতীয় বৃহত্তর নগরী মসুলকে পূর্ব-পশ্চিমে ভাগ করেছে টাইগ্রিস নদী। নগরীর পূর্ব দিকের বিস্তার ত্রুলনামূলক বেশি। আর পুরাতন শহরটি অবস্থিত পশ্চিমে।

 

সাদ মান জানান, দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের যুদ্ধ এখনও পর্যন্ত অন্তত ৯৫৫ জন সন্দেহভাজন আইএস সদস্য নিহত এবং ১০৮ জনকে আটক করা হয়েছে। তবে তিনি অন্যান্য ফ্রন্ট মিলিয়ে মোট কতজন আইএস সদস্য হতাহত হয়েছে, বা কতজন  ইরাকি সেনা সদস্য হতাহত হয়েছেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি।

 

জাতিসংঘ জানিয়েছে, মসুল অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি মানুষ ঘরহারা হয়েছেন। অভিযান আরও তীব্র হলে লাখ লাখ মানুষ সেখান থেকে পালিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি সেনা ও পুলিশ বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

সূত্র: বাংলা ট্রিবিউন