সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

লালপুরে নবান্ন উৎসব পালিত

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে নবান্ন উৎসব পালিত

লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে নবান্ন উৎসব উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে  লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, কৃষক ও  স্থানীয় সাংবাদিক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে ঢাক-ঢোলসহ বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পাশ্বরর্তী একটি ধান ক্ষেতে পৌছে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ নবান্ন উৎসবের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকলেই ধান কাটেন। শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/শ