সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহীতে শিবিরকর্মীসহ গ্রেফতার ২৯, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে শিবিরকর্মীসহ গ্রেফতার ২৯, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিকেদক:

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে রবিউলই সলাম(২২) নামে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে জানানো হয়, মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ২ জন ও ডিবিপুলিশ ১ জনকে গ্রেফতার করে। যারমধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়াও, রাজপাড়া থানা পুলিশ রুহুল(৩২) কে ৫ পিস ইয়াবা, মামুন(২৮) কে ৬ গ্রাম হেরোইন, মতিহার থানাপুলিশ জাহাঙ্গীর টুনু (৪২) কে ১৫ পিস ইয়াবা  ও শাহমখদুম থানা পুলিশ এনতাজ (৩০) কে ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/অ