সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

নোংরা পরিবেশেই তৈরী হয় পাউরুটি কেক বিস্কুট

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নোংরা পরিবেশেই তৈরী হয় পাউরুটি কেক বিস্কুট

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পাউরুটি, কেক ও বিস্কুটসহ বেকারী পণ্য তৈরী, বিএসটিআইয়ের অনুমতি না থাকায় নাটোরের ফেন্সি কনফেকশনারী নামের একটি বেকারীর কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নায়িরুজ্জামান এই আদেশ দেন।

 
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মল্লিকহাটি এলাকায় ফেন্সি কনফেকশনারীর কারখানায় অভিযান চালায় র্যাতব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী, বিএসটিআইয়ের অনুমতি না থাকায়, স্বাস্থ্যর জন্য ক্ষতি কেমিকেল তৈরী পণ্য তৈরী সহ বিভিন্ন অভিযোগে মালামাল জব্দ করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা শেষে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এসময় র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

স/আর