সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাস্তা সংস্কারের দাবিতে গোদাগাড়ীতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাস্তা সংস্কারের দাবিতে গোদাগাড়ীতে সংবাদ সম্মেলন

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫নং গোগ্রাম ইউনিয়নের ভাঙ্গারাস্তা সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় গোদাগাড়ী পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফোলো ও মহিলা আওয়ামীলীগ গোদাগাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা দেবী এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

গোগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মজিবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মহিলা আওয়ামীলীগের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক সুফিয়া খাতুন মিলি, রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূর জাহান বেগম, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল রাজশাহী জেলার অঞ্চলিক কর্মকর্তা আফসানা মিমি প্রমূখ।

 

এছাড়া উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, গোদাগাড়ী পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার সবুজ, দপ্তর সম্পাদক আল আমিন, সাংবাদিক শামসুজ্জোহা বাবু, আওয়ামীলীগ নেতা আহাদ আলী, চর আষাড়িয়াদহ ইউপি আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, বাসুদেবপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে শ্রীমতি কৃষ্ণা দেবী লিখিত বক্তব্যে বলেন, গোদাগাড়ী উপজেলার বিভিন্ন রাস্তা দীর্ঘদিন থেকে মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তায় প্রায় ৪ লক্ষ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্ষা মৌসুমে দূর্ভোগে পড়তে হয় হাজার হাজার মানুষ ও পরিবারকে। গোগ্রাম ইউনিয়নের একমাত্র রাস্তা বসন্তপুর থেকে গোগ্রাম বাজারের রাস্তাটি অর্ধেক পাকাকরণ করা হয়েছে। বাকী রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জন্য এলাকাবাসী দাবী জানাচ্ছে।

 

তিনি আরও বলেন, রাস্তাটি দিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করে। যানবাহনসহ কৃষি পণ্য মালামাল, স্বাস্থ্য চিকিৎসাসহ বিভিন্ন কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে। রাস্তাটি অনতিবিলম্বে সংস্কার না করলে চরমভাবে ব্যহত হচ্ছে জনসাধারণের চলাচল।

 

এ সময় সভাপতির বক্তব্যে গোগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, গোগ্রাম হতে বসন্তপুর রাস্তাটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করে চলে যায় ফলে রাস্তাটি পূর্বের মতই চলাচলের অনুপযোগী হয়েই থাকে। শুধু এই রাস্তা নয় গোগ্রাম ইউনিয়নের মধুঘাট হইতে বড়শীপাড়া হয়ে ধাতমা রাস্তা, বটতলী হইতে মোল্লাপাড়াসহ অনেক রাস্তায় চলাচলের অনুপযোগী। এই রাস্তাগুলি জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে।
স/শ