সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

পুঠিয়ায় দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া
পুঠিয়ায় দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি,এম হীরা বাচ্চু।

পরে তিনি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা হাসমত দৌলা।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম, বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সদস্য অধ্যক্ষ মনিরুল ইসলাম, পুঠিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এ্যাড. সুশান্ত কুমার ঘোষ, ওসি পুঠিয়া রেজাউল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদ সদস্য আবুল ফজল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, আ.লীগ নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দিন উইলিয়াম, অধ্যক্ষ শিহাব উদ্দীন, কাজী রিপন, কামরুল ইসলাম মিঠু, মুনসুর রহমান, দেলোয়ার হোসেন রুবেল, পুঠিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি রাজিবুল হক, শিক্ষক অধ্যাপক ফরিদা সুুুলতানা, বায়েজিদ ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক ও ইত্তেফাক পাঠকবৃন্দ।

স/অ