অর্থ ও বাণিজ্য

দশকের সেরা পাসপোর্ট আরব আমিরাতের

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত এক দশকের সেরা পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।

পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

এ খবরে আরব দেশের মধ্যে প্রথম পাসপোর্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসলো সংযুক্ত আরব আমিরাত।

শনিবার সিএনএন, বিবিসি ও খালিজ টাইমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়, আশ্চর্যজনক হারে গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে যাওয়ায় দশকের সেরা পাসপোর্ট খেতাব পেল দেশটি।

তারা জানায়,গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে প্রায় ১৬১ শতাংশ। এর বর্তমান গতিশীলতা স্কোর ১৭৯। বিশ্বের প্রায় ৯০ শতাংশ দেশেই আরব আমিরাতের পাসপোর্টধারীরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করে।

পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, দশকের সেরা পাসপোর্টের তালিকায় আরব আমিরাতের পরেই রয়েছে যুক্তরাজ্য। এরপর যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।

গত ১০ বছরে এ তালিকায় জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট কয়েকবার স্থান পেলেও বেশিরভাগ সময়ই শীর্ষস্থানটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই দখলে রেখেছিল।