সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির উপকূলীয় এলাকা কাইকৌরায় উদ্ধার কাজের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জন কি এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রধানমন্ত্রী জানান, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাইকৌরায় সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করছি হতাহতের সংখ্যা বাড়বে না।
সূত্র: বাংলা নিউজ










