লাইফ স্টাইল

৫০ শতাংশ নারীর মনে থাকে অন্য পুরুষ, এক হাজার জনের ওপর করা জরিপ

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পেছনের সম্পর্ক একটি নারীর বর্তমানকে নষ্ট করে দিতে পারে যে কোন সময়। ৫০ শতাংশ নারী বর্তমান সম্পর্কে থাকা অবস্থায় আরেকজনের কথা ভেবে রাখেন। ফলে তাদের মনের মধ্যে থাকে বিকল্প পুরুষ, বলছে গবেষণার জরিপ।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা-২ এর অংশ হিসেবে নারীরা বিকল্প পুরুষের কথা ভাবেন। বর্তমান সঙ্গীর সঙ্গে কোনও কারণে বিচ্ছেদ হলে সেই বিকল্প পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান তারা।

এক্ষেত্রে প্রেমের সম্পর্কে যারা আছেন, তাদের চেয়ে বেশি এগিয়ে বিবাহিত নারীরা।

বিকল্প পুরুষ হিসেবে নারীরা সাধারণত পুরনো বন্ধু, সাবেক প্রেমিক, স্বামী, অফিসের সহকর্মী কিংবা জিমের বন্ধু কথা ভাবেন।

এক হাজার নারীর ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নারী জানিয়েছেন, বিকল্প হিসেবে তারা এমন পুরুষকে নিয়ে ভাবেন যার সঙ্গে জানাশোনা রয়েছে কমপক্ষে ৭ বছর ধরে।