লাইফ স্টাইল

সুপার ফুড গাজরের উপকারিতা

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শর্করা, ভিটামিন, মিনারেল, ফাইবার, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ম্যা্গনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাসসহ বিভিন্ন পুষ্টিকর উপদানে ভরপুর গাজর। গাজরকে বলা হয় সুপার ফুড।

শীতকালীন সাধারণ রোগগুলো থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজি হচ্ছে এটি।

গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি-ঠাণ্ডা ও কাশি থেকে মুক্তি পেতে নিয়মিত গাজর খেতে পারেন।

এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’  এবং বিটা ক্যারোটিন রয়েছে। যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

গাজরের মধ্যে ক্যারটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ক্যান্সার কোষ ধ্বংশ করতে এটি ভূমিকা রাখে।

গাজরে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম ত্বকের শুষ্কতা দূর করে একইসঙ্গে বিভিন্ন দাগ দূর করে ত্বককে সতেজ ও সজীব রাখে।

গাজরে ক্যালরি এবং সুগারের উপাদান খুবই কম। গাজর খেলে দীর্ঘসময় পেট ভরা থাকে।  এ কারণে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া