সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বেলুচিস্তানে মাজারে বোমা হামলায় নিহত বেড়ে ৫২

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বেলুচিস্তানে মাজারে বোমা হামলায় নিহত বেড়ে ৫২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কুজদার জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি মাজারে বোমা হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ জন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধাশতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) কুজদার জেলার শাহ নূরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

খবরে বলা হয়, কুজদার জেলার প্রত্যন্ত অঞ্চলে শাহ নূরানি নামে সুফি সাধকদের প্রার্থানালয়ে বোমা হামলা চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তীব্র নিন্দা জানিয়েছেন।

গত অক্টোবরে স্থানীয় কোয়েটা শহরে একটি পুলিশ কলেজে হামলার ঘটনায় কয়েক ডজন এবং আগস্টে একটি হাসপাতালে হামলাতে প্রায় ৭০ জন নিহত হন।

সূত্র: বাংলা নিউজ