সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ঘুমাতে হবে– এটাই চাকরি! বেতন কত জানেন?

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৯২ মিনিট পড়া
ঘুমাতে হবে– এটাই চাকরি! বেতন কত জানেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোজ ৯ ঘণ্টা ঘুমাতে হবে– এটাই নাকি চাকরি। সবমিলিয়ে সপ্তাহে আপনাকে ঘুমাতে ১০০ ঘণ্টা।

যদি আপনি শান্তির ঘুম ঘুমাতে পারেন, তবে এক লাখ টাকা বেতন পাবেন। ভাবতে পারেন, হেঁয়ালি করা হচ্ছে! মোটেই না। চাকরিটা করতে গুরুত্ব দিয়ে। মনের আনন্দে ঘুমাতে হবে।

তবে এর ভেতরে কয়েকটা শর্ত আছে। তাও খুব কঠিন কিছু না। প্রথম শর্ত, সপ্তাহে ১০০ ঘণ্টা ঘুমোতে হবে। চাকরির জন্য তারাই যোগ্য যারা খুব কম জায়গা বা আরামদায়ক পরিবেশ-পরিস্থিতি না পাওয়া সত্ত্বেও ঘুমিয়ে পড়তে পারেন!

অফিসের ড্রেসকোড রয়েছে। আর সেটা হল পাজামা। অর্থাৎ, পাজামা পরেই ঘুমিয়ে পড়তে হবে।

ঘুমাতে প্রচণ্ড ভালবাসেন; এমন মানুষেরা এই চাকরির জন্য মনের আনন্দে আবেদন করতে পারবেন।

একে তো শান্তিতে ঘুমানোর সুযোগ। তার ওপর লাখ টাকা বেতন। আর কী চাই! সংস্থাটি বলছে পদের নাম স্লিপ ইন্টার্নশিপ।

স্টার্ট-আপ কোম্পানি। সংস্থাটি তাদের ওয়েবসাইটে চাকরির জন্য আবেদনপত্র চেয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাব-এ ক্লিক করে এমন চাকরির জন্য আবেদন করতে পারবেন।

ওয়েকফিট ডটকম নামক এই সংস্থার পরিচালক চৈতন্য রামালিঙ্গেগৌড়া বলছেন, দেশের সেরা ঘুমকাতুরেদের আমরা চাকরি দেব। জীবনে ঘুমের প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাদের এই উদ্যোগ।

তিনি বলেন, যে সব লোকজন ঘুমাতে ভালবাসেন; তাদের মাধ্যমে আমরা অন্যদের বার্তা দিতে চাই– ঘুমের কোনও বিকল্প নেই।

‘আপনার মানসিক ও শারীরিক বিকাশ ঠিকঠাক পরিচালনা করতে ঘুম সেরা আধার।’

চাকরিতে যারা যোগ দেবেন, তাদের ঘুমোনোর সময় ট্র্যাক করা হবে। এমনকি যে বিছানায় তারা ঘুমোবেন; সেটি ঘুমোনোর আগে ও পরে পরীক্ষা করা হবে। ঘুমনোর অভিজ্ঞতা নিয়ে একটি রিপোর্ট পেশ করতে হবে কর্মীদের।