সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

নবজাতকের পেটেও বাচ্চা, বিস্মিত চিকিৎসকরা

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
নবজাতকের পেটেও বাচ্চা, বিস্মিত চিকিৎসকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিস্ময়কর ঘটনা বটে! নবজাতকের পেটেও বাচ্চা! তা দেখে মাথায় হাত চিকিৎসকদের। হয়রান মা-বাবাও। যারা শুনবেন, তারাই বিস্ময়ে হাবুডুবু খাবেন এই প্রশ্ন তুলে, কী করে হসম্ভব? কিন্তু এমন অসম্ভব ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।

সেখানে মায়ের নবজাতক মেয়ে জন্মেছেই গর্ভে সন্তান নিয়ে! জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন টেবিলে। অপারেশন করে বাদ দেওয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ।

চিকিৎসকেরা জানান, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, শরীরে দুটি ভ্রূণ রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে সন্তান! যা সত্যিই বিরল।

জন্মের পরপরই সে কারণে নবজাতকের পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটি। যা অপরিণত অবস্থায় ছিল। মা তার ‘বিস্ময়’ কন্যার নাম রেখেছেন ইজমারা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভালো আছে ওই নবজাতক। শারীরিকভাবে একদম ফিট এবং ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তাকে কোনো ভোগান্তি পোহাতে হবে না।