সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতে পোশাক কারখানায় আগুন, নিহত ১৩

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতে পোশাক কারখানায় আগুন, নিহত ১৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গাজিয়াবাদ জেলার শাহিবাবাদে এ ঘটনা ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শহীদ নগর এলাকায় অবস্থিত কারখানাটিতে শুক্রবার ভোরে আগুন ধরে যায়। ভবনটির নিচতলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় কারখানার ভেতরে ১৬ ব্যক্তি ঘুমিয়ে ছিল।

 

অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন মারা গেছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে। অপর তিনজন দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

 

অগ্নিনির্বাপন বিভাগের কর্মকর্তা আবুল আব্বাস হুসেইন জানিয়েছেন, ভোর ৫ টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই অগ্নিনির্বাপন বাহিনী দ্রুত সেখানে ছুটে যায়।

সূত্র:রাইজিংবিডি