সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
অপরাধ ও দুর্নীতি

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনার পাইকগাছা উপজেলায় এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহতের নাম ছালাম গাজী (৫৫)।

বুধবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে।

এদিকে এ ঘটনায় মনিরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় দুর্বৃত্তরা ছালাম গাজীকে কুপিয়ে হত্যা করে।

তবে কে বা কারা রাতে ছালাম গাজীকে কুপিয়ে হত্যা করে মরদেহ গজালিয়া গ্রামের একটি রাস্তার ওপর ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।